শিরোনাম
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী
  • মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানসম্মত শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ বলে জানান প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ।
    ২৭ মার্চ রবিবার সকাল দশটায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন । তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের কারনেই দেশে শিক্ষার বিপ্লব ঘটেছে। দেশ আজ মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে।মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তোমরা ভালভাবে লেখাপড়া করলে ভবিষ্যতে তোমরাই এ দেশ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।তোমরা কখনো কোন মাদকের সাথে জড়িত হবে না। আজ থেকে তোমরা শপথ গ্রহণ করবে আমরা কখনো মাদক খাবনা এবং তা স্পর্শ করব না। পরে মন্ত্রী সকল শিক্ষার্থীদের কে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে,তোমাদের যখন যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ সবকিছুই করে দিবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ পারভেজ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জাবেদ হোসেন ও ইমরান হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওঃ আবুল বারাকাত মোঃ সাইফুদ্দিন ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক রিংকু রানী সাহা।পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)