
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণে এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষার প্রথম দিনে ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য জানা যায়।
সারাদেশব্যাপী রবিবার (৩০ জুলাই) থেকে আরম্ভ হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে (বাংলা প্রথম পত্র) মতলব দক্ষিণ উপজেলায় ১৯শত ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৩ জন এবং ভোকেশনাল পরীক্ষায় দুইশত জনের মধ্যে অনুপস্থিত ছিল পাঁচজন। অপরদিকে দাখিল পরীক্ষায় ৫৪২ জনের মধ্যে প্রথম দিনে (কুরআন মাজিদ ও তাজভিক) অনুপস্থিত ছিল ১৩ জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনের মতলব দক্ষিণ উপজেলায় কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।
