
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসাসী গ্রেফতার ।
গত ২৮ জুলাই
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালিয়াইশ গ্রামের মৃত তোফাজ্জল মাষ্টারের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মহাম্মদপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ১/ ইমন (৪২) ও
কচুয়া উপজেলার বিতারা বুধুগ্ধা গ্রামের ছন্দু মুন্সির ছেলে ২/ রায়হান মিয়া মেহেদী (৩০) কে ৫ কেজি
গাঁজা উদ্ধার করা হয় । আটক দুই আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতে প্রেরন করা হয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন ৫ কেজী গাজাসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।
