
মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩ নম্বর ওয়ার্ডের দশপাড়া পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শব দাহ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শংকর মঠ, সীতাকুণ্ড।
মহাশ্মশানের ভারপ্রাপ্ত সভাপতি মানিক কিশোর দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিতোষ সাহা ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, পৌর মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ সাহা, মহাশ্মশানের উপদেষ্টা তপন চন্দ্র সাহা এবং মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ।
এছাড়াও বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সদস্য বিজয় কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, অধ্যাপক অশোক কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, দাতা সদস্য সুদর্শন দাস, সাগর দাসসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
