
স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুরের মতলব পৌরসভার সদরে জেবি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের অলিউল্লা মিলনায়তনে পিছনের সরকারী রাস্তার ড্রেন বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে ।
সরজমিনে জানাযায় কলাদীর ঘোষপাড়া এলাকায় একটি পুকুর ক্রয় করে বালু ভরাট করে ওই প্রভাবশালীরা। সরকারী নিয়মঅনুযায়ী জলাসয় বা পুকুর ভরাট করতে অনুমতি নেওয়ার কথা থাকলেও উপজেলা ভুমি অফিস থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে পুকুর ভরাট করেন তারা।
বর্তমানে পল্ট বিক্রি করে অধীক মুনাফার জন্য বালু দিয়ে ড্রেন ভরাট করে রাস্তার আয়োতন বারানো হয়েছে ।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান ঘোষপাড়ার একমাত্র পুকুরটি এমনিতেই ভরাট করে ফেলেছে এখন যদি ড্রেনটি ভরাটের কারনে বন্ধ হয়ে যায় তাহলে বর্ষায় বৃষ্টির পানি নিস্কাশনে বড় বাধা হয়ে দাড়াবে । তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসীরা ।
ড্রেন ভরাটের বিষয়ে জানতে চাইলে পুকররের মালিক পক্ষের মোশারফ হোসেন টেনু বলেন ড্রেন ভরাট করার আগে নিচে পলিথিন দিয়েছি যাতে করে ড্রেনের কোন ক্ষতি না হয় ।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন বলেন ড্রেন ভরাটের কথা আমি এখন শুনলাম ঘটনাস্থলে গিয়ে আমি বিষয়টি দেখবো ।
এ বিষয়ে সহকারী ভূমি সেটু কুমার বড়ুয়া বলেন পুকুর বা জলাসয় ভরাট করতে হলে অনুমতি নিতে হয়। এ বিষয়ে তারা কোন অনুমতি নেয়নি ।
