শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু
  • মতলবে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় সম্রাট হোসেন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনাটি ঘটেছে গত ১ মার্চ শুক্রবার দুপুর দেড়টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ মাইজকান্দি গ্রামে ।
    নিহত সম্রাট হোসেনের বাড়ি উপজেলার দক্ষিণ মাইজকান্দি গ্রামে। ওই গ্রামের প্রবাসী ছাত্তার মৃধার ছোট ছেলে সে। সম্রাট স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট।
    হাসপাতাল,পরিবার, ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় বাড়ির কাছাকাছি একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে সড়কের ওপর দিয়ে হেঁটে রওনা দেয় ওই শিশু । ওই মসজিদের কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার মাথা, পা ও কোমর রক্তাক্ত জখম হয় এবং সে সড়কে লুটিয়ে পড়ে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    সম্রাটের চাচা শফিকুল ইসলাম মৃধা বলেন, অটোচালকের দায়িত্বহীনতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই তাঁর ভাতিজাকে অকালে চলে যেতে হলো। এটি একটি হত্যাকান্ডের মতোই। ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। ওই চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
    এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় তাঁর থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)