শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে চাল ওজনে কম দেয়ায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাকে শোকজ >> Dhonagoda Barta
  • মতলবে চাল ওজনে কম দেয়ায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাকে শোকজ >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঃ

    অসহায় দুস্থ নারীদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

    সুবিধাভোগীদের চাল ওজনে কম দেয়ার সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন এ শোকজ করেছে। সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

     

    গত (২১ আগস্ট) সকাল থেকে ইউনিয়নে ভিজিডির কার্ডধারী ২৪৬ জন সুবিধাভূগির মাঝে জুলাই-আগস্ট মাসের চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লার নির্দেশে চাল দেয়ার ক্ষেত্রে ওজনে কম দেয়ায় সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জনপ্রতি দুই মাসের ৬০ কেজির স্থলে ৫০ থেকে ৫৫ কেজি করে চাল দেয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হককে জানান ।

     

    পরে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজকে জানালে তিনি নিজে সরেজমিন তদন্ত করেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হককে জানান। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়ে জবাব চেয়ে গত সেমবার (১২ সেপ্টেম্বর) ইউপি চেয়ারম্যানকে শোকজ নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

     

    উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজনীন আফরোজ বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিন সুবিধাভোগীদের কাছ থেকে চাল কম দেয়ার বিষয়ে সত্যতা পাই। সে অনুযায়ী ইউএনওকে লিখিতভাবে জানিয়েছি।

    শোকজ এর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

     

    ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা বলেন, অভিযোগটি ঠিক নয়। তারপরও শোকজ যেহেতু করা হয়েছে, তার জবাব দেব।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান