
সমির ভট্রাচার্য্য :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় মতলব নিউ হোস্টেল মাঠে কর্মী সম্মেলনের লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়। আজ ৯ ডিসেম্বর দুপুর ২টায় মতলব বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
মতলব বাজারের স্থানীয় আমেনা ফার্মেসী হইতে মতলব বাজারের একাংশ লিফলেট বিতরণ করা হয়। এ সময় মতলব দক্ষিণ উপজেলা আমির আবদুর রশিদ পাটওয়ারী, পৌর আমির মোঃ জসিম উদ্দিন প্রধান, মতলব পৌরসভার মজলিশে শূরার সদস্য মোঃ মিজানুর রহমান প্রধান, যুব জামায়াতের সভাপতি সাইয়্যেদুল আরেফিন, সাধারণ সম্পাদক সাংবাদিক এএম ইদ্রিস খানসহ উপজেলা ও পৌর জামায়াতের সদস্য, কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের লিফলেট বিতরণ করছেন উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।
