শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে খুন করার অভিযোগ
  • মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে খুন করার অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে আজ শনিবার দুপুরে ঘরের সামনে রাখা একটি ড্রামের পানিতে ডুবিয়ে এক শিশুকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির নাম আফসানা আক্তার (৩ মাস)। পুলিশ ঘটনাস্থল থেকে আজ সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার।

    থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা রাজমিস্ত্রি আনিসুর রহমান বাড়ির বাহিরে যান। শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। কিছুক্ষণ পর সেখান থেকে ঘরে ফিরে দেখেন, তাঁর কন্যাশিশুটি ঘরে নেই। এখানে-ওখানে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে। কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান। মুঠোফোনে তাঁরা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে বলে মনে করছেন।

    থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)