
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ইফতার পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ডা. সাইফা সেহেল নিশাত, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক মেয়র মো. শাহ গিয়াস, প্রফেসর ড. আ ন ম আহমদ উল্লাহ, সহযোগী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, ছাত্রদল সভাপতি মিরাজ মাহমুদ জিশান, ছাত্রশিবির সভাপতি রবিউল আজম, সহযোগী অধ্যাপক জি এম হাবিব খান, তরুণ ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উল্লাহ।
এ সময় ফাউন্ডেশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
