চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়া ইসতিহাক শামস (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুস্মিত সাহা (১৬) নামে আরো এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার সময় মোহনপুর পর্যটন কেন্দ্রে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাড়ির এসআই বাবুল বালা। নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
নিহত শিক্ষার্থী শাহরিয়া ইসতিহাক শামস (১৬) এর পিতা মোঃ জাহিদুল ইসলাম একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নারায়নগঞ্জ পুলিশ লাইন এলাকায় বসবাস করেন। তাদের স্থায়ী বড়ি কুষ্টিয়া জেলায়। তারা মোহনপুর পর্যটনে শিক্ষাসফরে এসেছিলো। নিহত শাহরিয়া ইসতিহাক শামস তার বাবার জ্যেষ্ঠ পুত্র। তারা দুই ভাই। তার লাশ এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অপরদিকে নিখোঁজ সুস্মিত সাহার বাবার নাম সুধাংশ সাহা। তারাও নারায়নগঞ্জ বসবাস করে।
জানা যায়, নারায়নগঞ্জ লঞ্চঘাট থেকে সকাল সাড়ে ৯টার সময় নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে এমভি প্রিন্স কামাল নামে লঞ্চযোগে দুপুর ১২টার দিকে মোহনপুর পর্যটন এসে পৌছে।
দুপুর ১টার সময় সে তিন সহপাঠীদের সাথে মোহনপুর পর্যটন কেন্দ্র নদীতে গোসল করতে নামলেতারা তলিয়ে যেতে থাকলে পাশে থাকা উদ্ধার হওয়া শিক্ষার্থীর বাবা সাথে থাকায় তাকে উদ্ধার করতে পারলেও শাহরিয়া ইসতিহাক শামস (১৬) ও সুস্মিত সাহা (১৬) নামে তীরে উঠতে পারেনি। পরে পিকনিকে আসা শিক্ষক ও স্বজনরা ডুবে যাওয়া শিক্ষার্থী শাহরিয়া ইসতিহাক শামস (১৬) কে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তকে ডুবে আরেক শিক্ষার্থী সুস্মিত সাহা (১৬) এখনও নিখোঁজ রয়েছে। ডতবে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর ডুবরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌ পুলিশ, লোকাল পুলিশের উপস্থিতিতে ডুবুরিরা খুজতে ছিল।
এদিকে নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়া ইসতিহাক শামস ও নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহার মৃত্যুতে কলেজ থেকে শিক্ষা সফরে আসা এক ঝাঁক তরুণ শিক্ষার্থীর মধ্য থেকে শাহরিয়া ইসতিহাক শামস ও নিখোঁজ শিক্ষার্থী সুস্মিত সাহা নামে দশম শ্রেণির দুই শিক্ষার্থীর পানিতে ডুবে নিখোঁজ হওয়ায় স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও পরিবারে বইছে শোকের ছায়া।
উল্লেখ্য, এর আগেও মোহনপুর পর্যটনে শিক্ষা সফরে এসে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যুও ঘটনা ঘটেছে।

