
সমীর ভট্টাচার্য:
মতলব বাজারের মা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী আল মামুনের বড় ভাই ইলেকট্রিশিয়ান নাজিম উদ্দিন (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ)দুপুরে মতলব বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার বিকালে নাজিম উদ্দিন মোটরসাইকেল যোগে মতলব পৌর সভার দগরপুর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলের তার চাচাতো ভাই জুম্মন পিছনের সিটে আরোহী হিসেবে ছিলেন। পথে মতলব বাইপাস সড়কের মোল্লাবাড়ি মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নাজিম উদ্দিন ও জুম্মন মোটরসাইকেল থেকে ছিঁটকে সড়কের পাশে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইলেকট্রিশিয়ান নিজাম উদ্দিন। সে মতলব পৌরসভার উদমদী গ্রামের মোখলেসুর রহমান প্রধানের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাই মামুন বলেন, এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার ডাক্তার আমার ভাইকে মৃত ঘোষণা করেন ।
