শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে সাংবাদিকদের সাথে ইউএনও এর মত বিনিময় – Dhonagoda Barta
  • মতলবে সাংবাদিকদের সাথে ইউএনও এর মত বিনিময় – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পর্কে মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খানসহ উপজেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

    সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী মতলব দক্ষিণ উপজেলায় মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ১শত ৭৯ জন। যার মধ্যে মতলব পৌরসভায় ১৩৫, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ১৪, নয়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১৫, খাদেরগাঁও ইউনিয়নে ১১, উপাধি উত্তর ইউনিয়নে চারজন। তথ্য অনুসারে উপজেলার নারায়নপুর ও উপাধী দক্ষিণ ইউনিয়নে কোন ভূমিহীন ও গৃহীন পরিবার নেই।

    নির্বাহী কর্মকর্ত আরো জানান, ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ে একক গৃহ হিসেবে উপজেলার পেয়ারীখোলা ও খিদিরপুর মৌজায় ২৫ টি গৃহ নির্মাণ করে ২৫ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পৌর এলাকার চরপাথালিয়া আশ্রয়ন প্রকল্পে ১৩৫ টি কক্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন ১৩৫ জনকে জমি ও গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের তৃতীয় পর্যায়ে উপজেলায় ১৯ টি গৃহ নির্মাণ করা হয়। যার মধ্যে চারটি গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তৃতীয় পর্যায়ের পরবর্তী ১৫ টি গৃহ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের খাসচর মৌজায় নির্মাণ সম্পন্ন হয়েছে। যা আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ভূমিহীন ও গৃহীনদের তালিকা প্রণয়নের কার্যক্রম এখনো চলমান আছে। আগামী ২১ জুলাই মতলব দক্ষিণ উপজেলায় ১৫ জনকে ভূমি ও গৃহ প্রদান করা হবে যার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করছে।

    ক্যাপশন: মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভার একাংশ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)