
সমির ভট্রচার্য্য :
চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রীশ্রী স্বরূপদাস হরিপ্রিয়া গোপাল জিউর মন্দির ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরে জলাবদ্ধতার করনে দুর্ভোগ পোহাচ্ছে শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা ।
সরজমিনে দেখাযায় শ্রীশ্রী স্বরূপদাস হরিপ্রিয়া গোপাল জিউর মন্দির ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরে ড্রনেজ ব্যবস্থা থাকার পরও পানি নিস্কাসন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগ পোহাতে হয় মন্দিরে আসা ভক্তবেন্দেরা ।
মন্দিরের একাধিক ভক্তবৃন্দরা জানান এ ২টি মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল ডোবা । অতিবৃষ্টির কারনে মধ্য কলাদী মহল্লা ও উপজেলা পরিষদের ভবনের একাংশের পানি জমাট হয় এই ডোবায় । ডোবাটিি ভরাট হয়ে পানি ঢোকে পড়ে মন্দিরের রাস্তা ও উঠানে । এই দূর্ভোগ থেকে পরিত্রান পেতে পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সুদৃষ্টি কামনা করেন তারা ।
এ বিষয়ে লোকনাথ মন্দিরের সেবাইত স্বপন বৈষ্ণব বলেন আমরা অনেক টাকা খরচ করে মেইন সড়ক পর্যন্ত ড্রেন নির্মান করেছি । মেইন রোডের ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় কারনেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ।
স্বরুপদাস হরিপ্রিয়া জিউর মন্দির কমিটির সভাপতি রাধাকৃষ্ণ সাহা ও সাধারন সম্পাদক সুভাষ ঘোষ বলেন আমরা মন্দিরের জলাবদ্ধতা নিরশনে ও মন্দির উন্নয়নে কাজ করছি । প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
