
মতলব প্রতিনিধি:মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখলা গ্রামের মনির হোসেনের ছেলে রনি উপর অতর্কিত হামলাকারী শুভকে আটক করেছে মতলব দক্ষিন থানা পুলিশ। গত ১৮ মে রাতে তথ্য প্রযুক্তি সহায়তায় মতলব দক্ষিন থানার এসআই বাছির আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শুভকে আটক করে।
জানা যায়, মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখলা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে মোঃ মনির হোসেনের ছেলে রনি (৩৫) সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের আইয়ুব আলীর ছেলে শুভর । এরই সুত্র ধরে গত ১৩ মে রাত ৮ টার সময় বাড়ীর পাশে কাউছারের দোকানে রনি গেলে আগে থেকে উত পেতে থাকা শুভ , ইসমাইল, রাজন, ও শুভর মা ডলি বেগম দেশীয় অস্ত্র নিয়ে রনির উপর হামলা করে । হামলার পর থেকে শুভ ও তার সহযোগিরা পালিয়ে বেরাচ্ছিল ।
এ ঘটনায় রনির চাচা জাকির হোসেন স্বপন বাদী হয়ে মতলব দক্ষিন থানায় মামলা দায়ের করেন । ১৯ মে আটক আসামী শুভকে চাঁদপুর আদালতে প্ররন করা । এ বিষয়ে এসআই বাছির আলম বলেন বাকী আসামীদের ধরতে অভিযান অব্যহত থাকবে ।
হাতে আটক শুভ পাশে চিকিৎসাধীন রনি।
