
মোঃ হোসেন গাজী।।
মাহে রমজান উপলক্ষে চন্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
১৪ মার্চ শনিবার বিকালে চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংকে পবিত্র মাহে রমজান উপলক্ষে চন্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উপদেষ্টা মন্ডলী সাধারণ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা সবার দায়িত্ব।
ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
