
শিমুল হোসেন, ব্যুরো চীফ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরা অতিরিক্ত দায়রা জজ আদালত-(১) এর বিচারক সিআর-১২৬/১৫ (কলারোয়া)- এস সি- ৩৩৬/১৭ মামলায় কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ চারজনকে বেকসুর খালাস প্রদান করেছেন। টুম্পা খাতুন নামের এক নারীর দায়েরকৃত চাঁদাবাজির মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন,মামলার বিচারিক প্রক্রিয়ায় তা আদালতে প্রমাণিত হয়।দীর্ঘদিন ধরে চলমান এ মামলার রায়ে মঙ্গলবার (৩ জুন-২০২৫) আদালত সংশ্লিষ্ট সকল আসামিকে নির্দোষ ঘোষণা করেন।
রায়ের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সহকর্মীরা। তারা বলেন” এ রায়ে সত্যের জয় হয়েছে এবং বিচার বিভাগ নিরপেক্ষতা বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করেছে। রায়ের প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন” মিথ্যা মামলায় আমাকে হেয় করার অপচেষ্টা হয়েছিল।আজ প্রমাণ হয়েছে, আমি নির্দোষ। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।এই রায় রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা বহন করে, এমনটাই মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
