শিরোনাম
ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হলেন শিক্ষক ও আলেম আমিনুল ইসলাম সরকারি কাজে নতুন ঠিকাদারদের সুযোগ: আসছে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি
  • মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি

    যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের প্রাক্কালে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে রিপাবলিকান প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করেছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য।

    এই নেতার নাম হ্যালি স্টিভেন্স। ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত হ্যালি ও দলটির বামপন্থী অংশের প্রতিনিধি আবদুল আল-সাইয়েদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ চলছে। এর আগে সিনেট নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে আবদুল আল-সাইয়েদের কাছে পরাজিত হয়েছিলেন হ্যালি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স। সাম্প্রতিক দিনগুলোয় তাঁদের দীর্ঘদিনের বিরোধ প্রকাশ্যে এসেছে।

    স্থানীয় সময় গত রোববার রিপাবলিকান দলীয় প্রার্থী মাইক রজার্সের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় হ্যালিকে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে হ্যালি বলেন, ‘আমি আবদুলের নির্বাচনী প্রচারণার অংশ নই।’

    নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে হ্যালি স্টিভেন্স আরও বলেন, ‘মিশিগানের মানুষের পরিচয় ঘৃণা ছড়ানো নয়। আমাদের ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বর্তমানে যে পথ অনুসরণ করছেন, তা আমাদের আদর্শের সাথে মেলে না। আর ঠিক এই কারণেই আমি মাইক রজার্সকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁদের অনেকে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

    নির্বাচনের মাত্র দুই দিন আগে এমন নাটকীয় সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন দলীয় অনেক সহকর্মী। এমনকি কেউ কেউ হ্যালির এই পদক্ষেপকে ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ বলেও মন্তব্য করেছেন। দলীয় ঐক্যের বার্তা দিতে রোববার এক অনুষ্ঠানে হ্যালি ও আবদুল আল-সাইয়েদের একসঙ্গে উপস্থিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে জানা গেছে, আবদুল আল-সাইয়েদ তাঁকে সেই অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেছিলেন। এর পরই হ্যালি গির্জায় আয়োজিত মাইক রজার্সের অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্রে মামদানি-সাইয়েদ কি মধ্যপন্থীদের মনে ভয় ধরালেন।

    গির্জার বাইরে রজার্সের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের হ্যালি বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, তা আমরা সবাই জানি। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর প্রচারে আমার জায়গা নেই। তিনি আমাকে সেখানে চান না।’

    অন্যদিকে, হ্যালির এই সমর্থনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আবদুল আল-সাইয়েদ জানান, তিনি এখন শুধু মিশিগানের সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়েই মনোযোগী। তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘দিন শেষে হ্যালি স্টিভেন্সকে নিয়ে আমার কোনো ভাবনা নেই। আসলে এসবের গুরুত্ব সামান্য।’

    বিশ্লেষকদের মতে, মিশিগানে আল-সাইয়েদকে পরাজিত করতে ইসরায়েলপন্থী লবি আইপ্যাকসহ বিভিন্ন পক্ষ ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। এর আগে কোটি কোটি ডলার খরচ করেও রিপাবলিকানরা আবদুল আল-সাইয়েদকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে হিমশিম খেয়েছে। এবারের এই অভ্যন্তরীণ কোন্দল নির্বাচনের ফলাফলে কোনো বড় প্রভাব ফেলে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি আইপ্যাক।

    আরও পড়ুন

    ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল
    প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য
    নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট
    বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস
    রানওয়ে সংস্কারের কারণে এক মাস বন্ধ থাকছে ইতালির নেপলস বিমানবন্দর
    দিল্লিতে ইন্ডিয়া জোটের বিশাল বিক্ষোভ, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ
    হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
    যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩