শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
  • মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য (চাঁদপুর): মতলব দক্ষিন উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ৯ মার্চ দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর-০২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

    তিনি বলেছেন, শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা সরকার উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সরকারকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,মতলব উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,

    মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক,মতলব দক্ষিণ থানার এসআই হাবিবুর রহমান, নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাব্বির মজুমদার,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মতলব পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান,৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল পাটোয়ারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্ল্যাহ।

    পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। ছবিঃ মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন এড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)