শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> সারাদেশ
  • মেঘনায় পুলিশের উপর জেলেদের হামলা – ধনাগোদা বার্তা
  • মেঘনায় পুলিশের উপর জেলেদের হামলা – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

    নৌ-পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছে জেলেদের হামলায়,ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মেঘনা নদীতে। এ ঘটনায় আটক করা হয়েছে ছয় জেলেকে ।

    একজনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় একজনকে। আটক জেলেরা হলেন- মো. দিদার হোসেন, মো. জাকির হোসেন, মো. আবুল হোসেন, মো. নূর ইসলাম ও আব্দুর রহিম।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেঘনার বহরিয়া থেকে মতলব উত্তরের নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় । নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ-থানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ফোর্স নিয়ে এ অভিযান চালান।

    মেঘনা নদীর চিরারচর এলাকায় অভিযান চলাকালিন সময় জেলেদের ফেলে রাখা কারেন্ট জাল উঠাতে গেলে পুলিশের ওপর নৌকা নিয়ে হামলা করেন জেলেরা। এ ঘটনায় আহত হন নৌ-থানার কনস্টেবল শরীফ উল্লাহ ও আব্দুল কাদের । পুলিশ পরে ছয় জেলেকে একটি নৌকাসহ আটক করে । এসময় নদীতে ফেলে রাখা কারেন্ট জাল জব্দ করা হয়।

    এ ব্যাপারে দুটি পৃথক মামলা করা হয়। একজন জেলের বয়স কম হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান , চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম। বাকিদের চাঁদপুর সদর মডেল থানায় প্রেরণ করা হয়।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের