শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: প্রতারণার অভিযোগে মামলা দায়ের

    ধনাগোদা বার্তা.

    শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: প্রতারণার অভিযোগে মামলা দায়ের

    নিজস্ব প্রতিবেদক।

    শেরপুর, বগুড়া – প্রেমের সম্পর্কের আড়ালে প্রতারণা ও গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন মোছাম্মদ বাসনা খাতুন (৩০)। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত রতন কুমার মণ্ডল ওরফে বাবু (৩৬) নিজেকে মুসলিম পরিচয়ে ধর্ম গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে গোপনে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেন।

    অভিযোগপত্রে বাসনা খাতুন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন। সেখানেই রতন কুমার মণ্ডল তার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং দুই বছরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ২৪ এপ্রিল রতন তাকে জানান, তিনি রাজনৈতিক কারণে বিপদে আছেন এবং আশ্রয় চান। বাসনা খাতুন সরল বিশ্বাসে তাকে বাসায় আশ্রয় দেন।

    পরদিন সকালে, বাসনা খাতুন গোসলের সময় রতন গোপনে তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে ঘরের মধ্যে রেখে যান। গোসল শেষে বাসনা খাতুন যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখন তার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও ধারণ করা হয়। পরে রতন সেই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং হিন্দুদের ছেলে রতন কুমার মণ্ডল ওরফে বাবু, বাসনা খাতুন কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণা ও ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিয়েছেন, এছাড়া ব্ল্যাকমেইল করে একাধিক বার ধর্ষণ করা হয়েছে বলে জানান।বাসনা খাতুনের অভিযোগে আরও উল্লেখ করা হয়, রতন কুমার মণ্ডল ছাড়াও তার ভাই স্বপন কুমার মণ্ডল (৩৩), পিতা আলী পদ মণ্ডল (৫৭) এবং মাতা মালঞ্চ মণ্ডল (৪৮) এই প্রতারণার সঙ্গে জড়িত। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর ইউনিয়নের মরাগাং গ্রামের বাসিন্দা।
    শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হলো। সকলকে অনুরোধ করা হচ্ছে, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বা সম্পর্ক গড়ে তোলার আগে ভালোভাবে যাচাই-বাছাই করুন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,