শিরোনাম
গোপন বৈঠকে গ্রেপ্তার পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চার দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও জয়ী সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে
  • প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের দায়ভার সরকারেরই, দাবি নাহিদ ইসলামের
  • শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের দায়ভার সরকারেরই, দাবি নাহিদ ইসলামের

    পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন এখন বড় আকার ধারণ করেছে। যদি এই আন্দোলনে ফ্যাসিস্ট কোনো গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটে থাকে, তবে এর সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দলীয় কর্মী সভা ও সুধী সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরেই বোঝা যাচ্ছিল পোশাক খাতে মজুরি নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সরকারের আগেভাগে মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন ছিল। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্রের তকমা দিয়ে দায় এড়ানোর অবকাশ নেই জানিয়ে তিনি বলেন, যদি কোনো গোষ্ঠী এতে অনুপ্রবেশ করে নৈরাজ্য চালায়, তবে তা সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। তারা বিরোধী দলের ওপর নজরদারি করতে ব্যস্ত থাকলেও প্রকৃত শত্রুদের কর্মকাণ্ড সম্পর্কে কোনো খবর রাখছে না। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দল কে কোথায় যাচ্ছে, বসছে, কী করছে তা নজরদারিতে ব্যস্ত, কিন্তু দেশের শত্রুরা কী করছে, সে বিষয়ে তাদের কোনো খোঁজ নেই।’।

    বিএনপির তীব্র সমালোচনা করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মী ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বিএনপির আশ্রয়ে রাখা হয়েছে। এ সুযোগ নেওয়ায় দায় বিএনপিকেও নিতে হবে। গত আট মাসে সরকার পরিচালনার ক্ষেত্রে বিএনপি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা আন্দোলন সামাল দেওয়ার সক্ষমতা তাদের নেই। সরকারের ওপর জনগণের আস্থা কমে যাওয়ায় সংকট বাড়ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে কীভাবে আন্দোলন সমঝোতার মাধ্যমে নিরসন করা হয়েছে, তা সবাই দেখেছে।

    আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বর মাস নিয়ে ফ্যাসিস্টদের অপপ্রচার রাজপথে প্রতিহত করা হবে। ৭১ সালের মতো ডিসেম্বর মাস সব সময় জনগণেরই থাকবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন করা সম্ভব হচ্ছে না, উল্টো ভারতকে করিডোর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ১১-দলীয় জোট সংসদীয় কাঠামোতে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে সারা দেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে প্রস্তুত করা হচ্ছে। সভায় এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মতো ডিসেম্বর সব সময় জনগণেরই থাকবে।

    আরও পড়ুন

    ২৭ মাস পর স্বমহিমায় ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী
    আলোর পথে ফিরলেন পাবনা-সিরাজগঞ্জ ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থী
    স্বামীর অনুপ্রেরণায় ১৪ বছর পর এইচএসসি পাস করে জিপিএ-৫ পেলেন রীতি
    নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ
    করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
    বগুড়ায় ৪৫ দিনের শিশু কোলে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর ১৯ ঘণ্টা পর উদ্ধার
    পাবনায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪