শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

সন্তানের মনের খবর জানতে বন্ধু হবেন যেভাবে

ধনাগোদা বার্তা.

বাবা-মা ছাড়া শিশুর আপন কেউ নেই। তবে বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেক বাবা-মা শিশুকে সময় দিতে পারেন না। আর এ সুযোগেই শিশু নিজের মতো করে বড় হয়ে উঠতে থাকে। সে নিজেই তার জগত তৈরি করে নেয়।

অনেকেই মনে করেন, সন্তানকে ছোটবেলা থেকেই কড়া শাসনে রাখলে হয়ত সে সব কিছু শিখবে। আবার কোনো বাবা-মার মতে, সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে এবং জানতে হবে তার সব অনুভূতির কথা।

সন্তান যদি আপনাকে ভয় পায়, তাহলে ছোট থেকে ও আপনাকে কখনও নিজের মনের কথা সাহস করে বলতে পারবে না। এজন্য সন্তানের আনন্দ, দুঃখ ইত্যাদি জানা জরুরি। জেনে নিন কীভাবে সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশবেন-

jagonews24

>> শিশুরা তাদের চাওয়া-পাওয়া, আবদার ও অনুভূতি প্রকাশের জন্য বেষ্ট ফ্রেন্ড চায়। আপনার মধ্যে যদি সন্তান সেই ভরসার জায়গাটা খুঁজে পায়, তাহলে সে আপনাকেই বেস্টফ্রেন্ড ভাববে। সারাদিনের শেষে সন্তানের সঙ্গে মুখোমুখি বসে কিছুটা সময় কথা বলুন।

>> আপনার ব্যস্ততার মধ্যে থেকেও সন্তানের জন্য কিছুটা সময় বের করুন। অনেক সন্তানই মনে করে, তাদের বাবা মা তাদের যথেষ্ট সময় দেন না। তখন ওরা নিজেদের বঞ্চিত ও অবহেলিত মনে করতে থাকে। তাই সন্তানের সঙ্গে একসঙ্গে বসে সিনেমা দেখুন, বেড়াতে যান, একসঙ্গে রান্নাও করতেও পারেন।

jagonews24

>> সন্তানের জীবনে কী ঘটছে, সেই বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। তবে যেন সে বুঝতে না পারে, আপনি তার উপর নজরদারি করছেন। কোনটা ভুল, কোনটা ঠিক তা প্রথম থেকেই শিশুকে বন্ধুসুলভভাবে শেখান।

>> সন্তানের পছন্দকে প্রাধান্য দিন। কখনো তার পছন্দের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন না। শিশু যে রং পছন্দ করে, তাকে সে রঙের পোশাক বা খেলনা কিনে দিন। কী পোশাক পরবে বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, সেই বিষয়ে ওকেই সিদ্ধান্ত নিতে দিন।

jagonews24

>> দিনের কিছুটা সময় শিশুকে একাকি থাকতে দিন। আপনার সন্তানের যে বয়সই হোক না কেন, সবাইকে কিছুটা সময় নিজের মতো করে একা কাটাতে দিতে হয়।

আরও পড়ুন

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী
সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
মির্জাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাদি আইজেনকট, পাচ্ছেন ৬৭ ভোট