শিরোনাম
জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ৩০ বছরেও যা হয়নি এবার তা করে দেখালেন স্থানীয় কাউন্সিলর
  • ৩০ বছরেও যা হয়নি এবার তা করে দেখালেন স্থানীয় কাউন্সিলর

    ধনাগোদা বার্তা.

     

    সকল নাগরিকদের সহযোগিতায় গড়ে উঠবে একটি আধুনিক ও নতুন ওয়ার্ড – কাউন্সিলর সারোয়ার সরকার লিখন

     

    বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন স্থানীয় প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলেই। তারই ধারাবাহিকতায় গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া বইছে। এ থেকে বাদ যায়নি চাঁদপুর জেলার মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকাটিও। এবার প্রশস্থ হচ্ছে এই ওয়ার্ডের মধ্য কলাদি থেকে পূর্ব কলাদি যাওয়ার সংযোগ সড়ক। জনবহুল এই এলাকার ব্যস্ততম সড়কটিতে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এলাকাটি মতলবের প্রাণকেন্দ্রে হওয়ায় বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অনেক সরকারি অফিস স্থাপনায় যাওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করা হয়। প্রশস্থ সড়ক না থাকায় এ গুরুত্বপূর্ণ এলাকায় রিকশা প্রবেশ করাতেও খুব কষ্ট পোহাতে হত। এতে ভোগান্তিতে পড়তো এলাকাবাসী সহ যাতায়াতকারী লোকজন।

     

    কাউন্সিলর সারোয়ার সরকার লিখন জানান, জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত এ এলাকার চারদিকের সড়ক প্রশস্থ করার উদ্যোগ নেয়া হয়।

     

    তিনি গত ১ জানুয়ারি এলাকার সড়ক প্রশস্থকরণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরো জানান, স্বতস্ফুর্তভাবে এই এলাকার বাসিন্দারা তাদের মূল্যবান জমি জনস্বার্থে প্রদান করেছেন। এজন্য তিনি জমি দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ওয়ার্ড আপনার আমার সকলের। এভাবে জনস্বার্থে কিছুটা নিজের সম্পদ বিলিয়ে দিলেই এই ওয়ার্ড অল্পদিনের মধ্যে একটি আধুনিক ও নতুন ওয়ার্ড হিসেবে তৈরী হবে। যার সুফল ভোগ করবে আমাদের পরবর্তী প্রজন্মরা।

    সড়ক প্রশস্থ হওয়ার পর এ এলাকার বাসিন্দাদের ভোগান্তি কমবে। তাছাড়া সৌন্দর্য্যও বৃদ্ধি পাবে।

     

    ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রহমান মিয়াজী বলেন, এর আগে অনেকেই এই রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন তবে বর্তমান কাউন্সিলর এলাকাবাসীর সাথে সমন্বয় করে খুব দ্রুতই এ রাস্তাটি প্রশস্ত করার কাজ শুরু করেন। আমরা এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানাই।

     

     

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)