শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের নলতায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা
  • কালিগঞ্জের নলতায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন নলতা ইউপি চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত মোঃ আজিজুর রহমান পাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, খানজিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ বাদল এবং নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আবু হাসান।

    এছাড়া বক্তব্য দেন নলতা ইউপির ১নং ওয়ার্ড সদস্য মোঃ হাবিবুর রহমান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফাতেমা খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য আম্বিয়া খাতুন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আহছান কবির টুটুল, বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

    সভায় শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের ইমামসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাদক ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,