শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    “কন্যাশিশু জাতির ভবিষ্যৎ, গড়ে তুলি সমতার সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু এবং শিক্ষিকা কনিকা সরকার।

    আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে কন্যাশিশুদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে তাদের শিক্ষা, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কন্যাশিশুদের প্রতিভা বিকাশের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে।

    প্রধান অতিথি ইউএনও অনুজা মন্ডল তার বক্তব্যে বলেন, কন্যাশিশুরা আজকের নয়, আগামী দিনের সমাজের কর্ণধার। তাদের স্বপ্ন পূরণ ও অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রকৃত অগ্রগতি।

    অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,