শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ” দুইজনের বিরুদ্ধে থানায় এজাহার, এলাকায় চরম আতঙ্ক
  • কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ” দুইজনের বিরুদ্ধে থানায় এজাহার, এলাকায় চরম আতঙ্ক

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তার ওপর খড়-কুটো রাখাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের চাচা বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম (৭১) কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশুলিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কাজী আব্দুস শুকুর (৫৫) গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে কুশুলিয়া কাজীপাড়া পুরাতন জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গতিরোধ করে একই এলাকার কাজী আব্দুল্লাহ (২৬) ও কাজী পলাশ (৪৫)। পূর্ববিরোধের জেরে তারা ধারালো দা ও লোহার রড নিয়ে কাজী আব্দুস শুকুরের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

    এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রথমে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে কাজী আব্দুল্লাহ হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তবে কোপটি মাথায় না লেগে তার বাম কানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার বাম কান সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।একই সময় কাজী পলাশ লোহার রড দিয়ে তার বাম পাঁজরে সজোরে আঘাত করে, ফলে হাড় ভেঙে গুরুতর জখম হয়। এরপর অভিযুক্তরা বুকে, পেটে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাথি মারে এবং একপর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

    ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

    এজাহারের বাদী কাজী মাহবুবুল আলম অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের ভয়ে স্থানীয় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। তিনি আরও উল্লেখ করেন, গত ২২ মার্চ ২০২৫ তারিখে তাকেও মারধর করা হলে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এছাড়া কুশুলিয়া হাটে দোকান ভাঙচুর, আম ব্যবসায়ীদের গাড়ি আটকে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল হাসান জানান, ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,