
কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোস্তাফিজুর গাজী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) মাগরিবের নামাজ শেষে ইউনিয়নের নীলকণ্ঠপুর পশ্চিমপাড়া মোহাম্মাদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার নূর ইসলাম এবং জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাওলানা মোঃ আজিজুর রহমান বলেন,“দেশের চলমান পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে নতুন কর্মীর যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। মোস্তাফিজুর গাজীর এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় পর্যায়ে দলের কর্মকাণ্ডে নতুন গতিশীলতা আনবে।”
বিশেষ অতিথি মাস্টার নূর ইসলাম তাঁর বক্তব্যে বলেন,“একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইসলামের দাওয়াত প্রচার ও মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন প্রজন্ম ও অভিজ্ঞ নেতৃত্ব একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
অন্য বিশেষ অতিথি মাওলানা আব্দুস সামাদ বলেন,“আমরা বিশ্বাস করি, ন্যায়, নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে যারা যোগ দিচ্ছেন তারা সত্যিকার অর্থেই একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার অংশীদার হবেন। আমাদের দায়িত্ব হলো সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করা।”অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতা-কর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
