শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা
  • কালিগঞ্জে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানের জননী রহস্যজনকভাবে বিষ পান করে আত্মহত্যা করেছেন। নিহত নারীর নাম মনিরা খাতুন (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে সোমবার (২২ ডিসেম্বর) মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
    এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মো. মহিবুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে সুরতহাল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় সোমবার (২২ ডিসেম্বর) একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৭/২৫।
    ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,