শিরোনাম
জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
  • কালিগঞ্জে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির তত্ত্বাবধানে সকাল ৯টায় বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। এতে উপজেলার ১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ৮৯ জন ছেলে এবং ১০৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
    অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে প্রত্যয় আইডিয়াল স্কুল, খান বাহাদুর আহছানউল্লা জুনিয়র স্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল, কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুল, চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুল, ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুল, লাইসিয়াম আইডিয়াল স্কুল, আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলসহ উপজেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো. আলিমুজ্জামান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মো. আলমগীর কবির। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।আগামী রবিবার (২৮ ডিসেম্বর) একই কেন্দ্রে গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,