শিরোনাম
জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার
  • কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারী নবজাতক কন্যা সন্তান প্রসবের পর উদ্ধার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পুকুর পাড়ের তিনতলা ভবনের পাশে এ ঘটনা ঘটে।
    স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে সদ্যপ্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করেন। পরে বেলা ১টার দিকে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে গিয়ে মা ও শিশুর খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী জানান, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন এবং চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে নলতা হাটবাজার ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। তিনি কোথায় কীভাবে গর্ভবতী হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
    এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জ উপজেলায় এর আগেও একাধিক মানসিক ভারসাম্যহীন নারী একইভাবে নির্যাতনের শিকার হয়ে সন্তান প্রসব করেছেন। তবে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যকর অগ্রগতি নেই। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,