শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে 
  • কালিগঞ্জে রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে 

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন।সোমবার (১৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউপি সদস্যদের অংশগ্রহণে ১৩ জন ভোটারের মধ্যে ১০ জন ভোট প্রদান করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইউপি সচিব জয়দেব কুমার মল্লিক।

    ভোট গণনা শেষে প্যানেল চেয়ারম্যান-১ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ আবুল কালাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন আহমেদ পান ৪ ভোট।প্যানেল চেয়ারম্যান-২ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অন্যদিকে প্যানেল চেয়ারম্যান-৩ পদে ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোছাঃ নূরনাহার পারভিন, তাঁর প্রতিদ্বন্দ্বী মোছাঃ হালিমা বেগম পেয়েছেন ৪ ভোট।

    নির্বাচন শেষে চেয়ারম্যান এম. আলিম আল রাজি টোকন বলেন, “গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব স্থানীয় সরকারের ভিত্তিকে আরও দৃঢ় করে। আজকের এই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে, যা রতনপুর ইউনিয়নের গণতান্ত্রিক ঐতিহ্যের দৃষ্টান্ত।” স্থানীয় জনগণও নির্বাচনের সুষ্ঠু আয়োজনের প্রশংসা করে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখার মাধ্যমে এই সফলতা আরও অর্থবহ হবে। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ললিতা রানী, মোঃ সাইবুল্লাহ, সুপেন্দ্র মন্ডল, মোঃ আব্দুল কাদের, পরেশ চন্দ্র মিস্ত্রি প্রমুখ। সুষ্ঠু নির্বাচনী পরিবেশে অনুষ্ঠিত এই ভোটগ্রহণে আনন্দ ও সহযোগিতার মধ্য দিয়ে শেষ হয় রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,