শিরোনাম
ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন গাজী (৬৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    রবিবার (২৫ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন গাজী ওই গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব কচু ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান আবুল হোসেন গাজী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
    পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
    এদিকে, বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় সচেতন মহল কৃষিকাজে বৈদ্যুতিক মোটর ব্যবহারের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,