
শেখ শহিদুল ইসলাম,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি ‘র পৃথক ৮ ইউনিয়ন এর ওয়ার্ড কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচি শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপির অফিসে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ এর সাংগঠনিক টিমের প্রধান পৌর মেয়র আলহাজ্ব মোঃ তাসকিন আহমেদ চিশতীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অলিউল ইসলাম সাবেক নির্বাচিত সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল,সদ্য সাবেক দুই নম্বর ওয়ার্ড সভাপতি সাতক্ষীরা পৌরসভা শিহাবুজ্জামান সদ্য সাবেক যুগ্ন আহবায়ক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল বাবু মীর সদস্য সাতক্ষীরা পৌর বিএনপি,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান শিমুল,সার্চ কমিটির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।
