শিরোনাম
অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
  • কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ফল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ফল ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ কে এম আব্দুর রাজ্জাক।সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পারুলগাছায় মেহেদী এন্টারপ্রাইজের কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফল ব্যবসায়ীরা অংশ নেন।নবগঠিত কমিটিতে সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আরিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি কাজী জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইমন হোসেন, মনিরুল ইসলাম, হারুন অর রশিদ, আজিবুর রহমান, রুহুল আমিন, কাজী রহমতসহ বিভিন্ন পর্যায়ের ফল ব্যবসায়ীরা।সভায় ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানের পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।তাঁরা আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্যই তাঁদের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে কমিটি পরিচালিত হলে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নের পথ আরও সুগম হবে। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়াই হওয়া উচিত কমিটির মূল লক্ষ্য।

    সভায় উপস্থিত ব্যবসায়ীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং ব্যবসায়িক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও পড়ুন

    জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
    ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার
    ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই