শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কৃষক ছিদ্দিকুর রহমান একসাথে চুরি যাওয়া ৬টি গরু হারিয়ে পাগলপ্রায়, আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
  • কৃষক ছিদ্দিকুর রহমান একসাথে চুরি যাওয়া ৬টি গরু হারিয়ে পাগলপ্রায়, আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

    ধনাগোদা বার্তা.

    বিশেষ প্রতিনিধি, চাঁদপুরের শাহরাস্তি থেকে : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাসিন্দা কৃষক মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর হতে একসাথে ৬টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ৬টি গরু হারিয়ে তিনি এখন পাগলপ্রায়, তাঁর আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

    জানাযায় ২২ মে(বুধবার) রাত আনুমানিক ৩ টা থেকে ৪ ঘটিকার মধ্যের কোন এক সময় চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের ঠাকুর বাড়ির বাসিন্দা কৃষক মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর হতে উক্ত ৬টি গরু একসাথে চুরি হয়ে যায়। চুরি যাওয়া ৬টি গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা হতে পারে বলে খামারি মোঃ ছিদ্দিকুর রহমান জানিয়েছেন। চুরি যাওয়া গরুগুলোর ২টি তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর হাটে বিক্রির জন্য লালন-পালন করছিলেন, ২টি গাভী আগামী ১ মাসের মধ্যে বাছুর দেয়ার সম্ভাবনা ছিল এবং অপর ৩টি ষাঁড় গরু হিসাবে লালন পালন করছিলেন তিনি। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার এমন কোন আর্থিক সমর্থ নেই যা দিয়ে আমি পুনরায় গরুর খামারটি শুরু করতে পারবো। আমি আমার হারানো গরুগুলো পুনরুদ্ধারে শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করছি।

    উল্লেখ্য, মোঃ ছিদ্দিকুর রহমানের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি যাওয়ার ঘটনাটি চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অব:)রফিকুল ইসলাম বীর উত্তম অবহিত হয়ে তিনি সাথে সাথে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

    এবিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে মোবাইলে কথা বলে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে শাহরাস্তি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থা চুরি যাওয়া ৬টি গরু উদ্ধারে মাঠে কাজ করছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,