
মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুর জেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ সোহেল দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত জেলা কমিটিতে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, তরুণ ও সমাজকর্মীদের সমন্বয়ে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য হিসেবে জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন চাঁদপুর জেলার ক্রীড়া ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
