শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক এম এ লতিফ
  • চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক এম এ লতিফ

    ধনাগোদা বার্তা.

    সমির ভাট্রাচার্য্য :

    চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা হাততালির মাধ্যমে নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানান।
    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।

    সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি রহিম বাদশা। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।

    সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও মাহবুবুর রহমান সুমন প্রমূখ।

    সভায় চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা মতামত তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

    উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,