
মোঃ নাজমুল হক প্রধান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন বিশিষ্ট সমাজ সেবক, চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী।
রবিবার ( ২৫ অক্টোবর ) দুপুরের নামাজ পড়েন পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসায় নামাজের পর এলাকাবাসী দের নিয়ে নির্বাচনী প্রচারণা ও দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী।
চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী বলেন, “ নির্বাচিত হলে ইউনিয়নের অনলাইনের যে কাজগুলো আছে সে কাজগুলো আমি নিজ অর্থায়নে জনগণকে করে দেব, জনগণের যাতে কোন হয়রানি না হয় এবং আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি পশ্চিম ফতেপুর ইউনিয়নের জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নাই, আমি নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী মাঠে নামছি ইউনিয়নের সাধারণ জনগণকে কিছু দেওয়ার জন্য , আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন,
তিনি আরও বলেন, পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।
