শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি
  • প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান
  • প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান

    বাংলাদেশের প্রযুক্তি খাতের প্রসারে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিশেষ আগ্রহ দেখাচ্ছে। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফরে গুগল, মেটা, সিসকো, এনভিডিয়া ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে অফিস স্থাপনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ডেটা সেন্টার স্থাপনসহ বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একাধিক প্রতিষ্ঠানের সাথে কার্যকর আলোচনা চলছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং এআইনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এসব মার্কিন প্রতিষ্ঠান সহযোগিতার আশ্বাস দিয়েছে। স্মার্ট অর্থনীতি ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।

    দেশের চলমান জ্বালানি সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। এই সংকট মোকাবেলার পাশাপাশি জনগণের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ এবং শিল্প, বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর খাতের কার্যক্রম সচল রাখতে সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি বড় ধরনের প্রযুক্তি অবকাঠামো ও ডেটা সেন্টার গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে এ ধরনের যেকোনো বড় প্রকল্প বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবকাঠামো সক্ষমতা, পরিবেশের ভারসাম্য, জলবায়ুগত প্রভাব, সামগ্রিক অর্থনীতি ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় গবেষণা ও যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।

    আরও পড়ুন

    গৌরব ও ঐতিহ্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ
    ইন্টারনেট ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার
    ফেসবুকের নাম পরিবর্তন | নতুন নাম দেয়া হয়েছে “মেটা”
    কুমিল্লার ঘটনায় আইন হাতে তুলে নেবেন না : ধর্ম প্রতিমন্ত্রী
    ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করল বিটিআরসি
    শুক্রবার থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই