শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি
  • জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

    গত ৪ অক্টোবর ছিল বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। তবে কাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবারের বিশেষ দিনটি তিনি শুটিংয়ের মাধ্যমেই অতিবাহিত করেছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ নামের একটি নাটকের শুটিং নিয়ে এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করেন। নাটকটিতে তিনি ‘তনু’ চরিত্রে অভিনয় করছেন। এই নাটকে হিমির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

    নাটকটির অভিজ্ঞতা নিয়ে হিমি বলেন, কোনো উপায় না থাকায় জন্মদিনেই শুটিং করতে হয়েছে। নাটকটির গল্প আমাদের দৈনন্দিন জীবনের নানা বাঁক নিয়ে আবর্তিত, যা বেশ চমৎকার। মতিঝিল কলোনি ও ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে, যা দর্শকদের নতুনত্ব দেবে। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়া ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষী, মিডিয়া পরিবার এবং নিজের পরিবারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে গত ৩ অক্টোবর রাতে হিমি তার বাসায় বাবা-মায়ের সাথে জন্মদিনের কেক কাটেন। হিমির মা রোকসানা বেগম তার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবাই আমার মেয়ে হিমির জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতে দর্শকদের আরও সুন্দর সুন্দর গল্পের নাটক উপহার দিতে পারে।

    কাজের ব্যস্ততা প্রসঙ্গে হিমি জানান, গত কয়েকদিন আগেই ইউটিউবে মহিন খান পরিচালিত ‘কঞ্জুস প্রবাসী’ নামের একটি একক নাটক প্রকাশিত হয়েছে, যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন নিলয় আলমগীর। এছাড়া তানভীর তন্ময়ের পরিচালনায় ‘নাফ এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলের জন্য ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও তিনি কাজ করছেন। এটি নিয়েও তিনি বেশ আশাবাদী। এই ধারাবাহিকেও তার বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর।

    অভিনয়ের পাশাপাশি হিমি সংগীত চর্চাতেও নিজের প্রতিভা মেলে ধরেছেন। ছোটবেলায় গানের তালিম নেওয়া এই অভিনেত্রী ২০২৫ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সিয়াম আহমেদের সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের গানে কণ্ঠ দেন। এরপর ২০২৬ সালে রাফির সঙ্গে ‘দুজন দুজনার’ শিরোনামের আরেকটি দ্বৈত গানে অংশ নেন তিনি। উল্লেখ্য, রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

    আরও পড়ুন

    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    ডা. শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের কবিতা শিরোনামহীন
    দেড় কোটি টাকার ক্ষতি, ছারপোকা ব্যান্ডের জিডি
    জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান
    চাইনা বর্ন বিভেদ ভালোবাসা। “কবি রিতুনুর”
    থানায় চোর দেখে অবাক গরুর মালিক, চোর যে তারই ছেলে সোহাগ!
    অনির্বাণ” লেখক- এস কে রায়হান”
    তোমরা চলেযাবে বলে” লেখক