শিরোনাম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের তীব্র নিন্দা দিল্লিতে ২৪ ঘণ্টার ইন্টারনেট বন্ধ ওয়ান্ডারার্সকে গুঁড়িয়ে বসুন্ধরা কিংসের বড় জয়, শীর্ষে ফর্টিস বিমান বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, পরিকল্পনা ৩৫ উড়োজাহাজের ভূমধ্যসাগরে ওশান ভাইকিংয়ের অভিযানে ১০১ অভিবাসী উদ্ধার বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনে বিজেপির জয়, ভোট জালিয়াতির অভিযোগ বিরোধীদের শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা
  • সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা

    কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সেন্টমার্টিন দ্বীপের অদূরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালিয়ে বড় ধরনের মাদকের চালান জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় টহলের সময় কোস্ট গার্ডের একটি দল সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত গতিতে বোট নিয়ে মিয়ানমার জলসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় তারা তিনটি বস্তা পানিতে ফেলে দেয়।

    পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সেন্টমার্টিনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

    আরও পড়ুন

    রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের তীব্র নিন্দা
    বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
    চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের
    নিজ জন্মভূমিতেই উপেক্ষিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
    দুর্গোৎসবকে সম্প্রীতির বার্তার মাধ্যম করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক
    মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল
    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
    চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি