শিরোনাম
ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল বরিশালে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু আবুধাবি টেস্টে রহমত-ইকরামের প্রতিরোধে বড় অপেক্ষায় বাংলাদেশ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: আত্মঘাতী পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান পরিকল্পিত নগরায়ণের পথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নির্বাচনে কারচুপির প্রমাণ দিতে বিরোধীদের চ্যালেঞ্জ সাবেক আমলাদের
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের
  • চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের

    চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখার সদস্য ছিলেন এবং কোতোয়ালি থানায় সংযুক্ত হয়ে কর্মরত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া এই কনস্টেবলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়; তার বাবার নাম আবদুল হক সরদার। সোমবার (৫ অক্টোবর) ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    পুলিশ জানায়, ঘটনার দিন রোববার সকালে ওয়াসার মোড়ে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে থামার সংকেত দেওয়ার পর একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্ট ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন। একই সময় দায়িত্ব পালনরত আল আমিন মোটরসাইকেল নিয়ে পশ্চিম ফটকের দিকে যাওয়ার পথে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলসহ বাসের সঙ্গে কিছুদূর ছেঁচড়ে যাওয়ায় গুরুতর জখম হন।

    দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করেন এবং এর চালককে আটক করেন। গুরুতর অবস্থায় আল আমিনকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাসের চালক মোশাররফ এবং বাসের সহকারী জয় দাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    আরও পড়ুন

    চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন
    পরিকল্পিত নগরায়ণের পথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর
    রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের তীব্র নিন্দা
    বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
    নিজ জন্মভূমিতেই উপেক্ষিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
    দুর্গোৎসবকে সম্প্রীতির বার্তার মাধ্যম করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক
    মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল
    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন