
ফেনি প্রতিনিধি :
ফেনী পরশুরামের বক্সমাহামুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি,ঔষধ, ফার্ণিচার ও স্বর্ণ দোকানসহ ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় দেড়কোটি টাকা ক্ষতির আশঙ্কা। রাত সাড়ে তিনটার দিকে বাজারের মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস পরশুরাম উপজেলা শাখার অফিসার। সারাং মারামা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়রীরা জানান, রমজান উপলক্ষে অনেকে ঋণ করে লাখ লাখ টাকা পুঁজি দিয়ে নতুন ভাবে ব্যবসায় গোঁছানোর জন্য মালামাল উঠিয়োছ। কিন্তু ভয়াবহ অগ্নিকান্ডে ধূলিসাৎ হয়ে গেল।
ফেনী ফায়ার সার্ভিস’র উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, পরশুরামের বক্সমাহমুদ বাজারে অগ্নিকান্ডের খবর পাই রোববার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা অনুধাবন করে তৎক্ষণাত ফুলগাজী ও ছাগলনাইয়া ফায়ার স্টেশন’র ২ টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠাই। আমি নিজেও ফেনী সদর ফায়ার স্টেশন’র ১ টি ইউনিট নিয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে ১৭ দোকান ও ২ টি গুদাম ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রসাশন সহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ত্রাণ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
