শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত
  • বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    সত্য সাহস ও সুন্দর এই পথচলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

    ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এ সভা ও কেক কাটা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানাবিধ সমস্যার সমাধান খুঁজে। যেমন এই শহরে যানজট নিত্যদিনের সমস্যা। সেই সমস্যা সমাধানে বাইপাস রাস্তাসহ ইচুলী দিয়ে যদি ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা হয়। তাহলে এক রাস্তায় গাড়ী যেতো অন্য রাস্তায় আসতো। তবে এই যানজট হয়তো কিছুটা কমতো। আবার বিনোদনের জন্যও তেমন ভালো কোন শিশু পার্ক নেই। এমন নানাবিধ সমস্যা পত্রিকার মাধ্যমে তুলে ধরলেই সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে এগুলোর সমাধান দ্রুত হবে।

    তিনি আরও বলেন, আমি নিজেও একসময় লেখালেখি করতাম। আমার একটি পাক্ষিক পত্রিকাও ছিলো। তবে এখন এটি আর বের হয় না। তবে সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। আমি যে কয়টি পত্রিকা পড়ি তারমধ্যে কালবেলাও রয়েছে। আমি এই পত্রিকার সাংবাদিকসহ পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

    প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, সাংবাদিকদের কাছে মানুষ অতিরঞ্জিত প্রত্যাশা রাখে। তবে ভাবা দরকার, সবাই ঘুমিয়ে থাকবে আর সাংবাদিকরা জেগে থাকবে তা হয়না। এর পরেও কোন ঘটনা ঘটলে তা ঠিকই প্রকাশ করেন সাংবাদিকরা। কোনভাবেই তা চেপে রাখা সম্ভব নয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি চাঁদপুর জেলার মু??সংখ??মন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ অন্যরা।

    দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসি?য়ে??নের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, দৈনিক কালবেলার কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক,শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম,হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের,মতলব দক্ষিণ প্রতিনিধি আল আমিন ভূঁইয়া,হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম,দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী,দৈনিক মতলবের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হোসেন গাজী, ইলশেপাড়ের প্রতিনিধি আল আমিন ছৈয়াল প্রমূখ।

    বক্তারা, আগামীতেও দৈনিক কালবেলা জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সাংবাদিকতা ও সংবাদ পাঠক সমাজকে উপহার দিবে বলে প্রত্যাশা করেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,