শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি হলেন এজেডএম আজিজুর রহমান
  • বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি হলেন এজেডএম আজিজুর রহমান

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    বেপজার সাবেক সদস্য (অর্থ) প্রধানমন্ত্রী কার্যালয় এর এজেডএম আজিজুর রহমান বাংলাদেশ-চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
    ৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২ বছর মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন মো: খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক জামিলুর রহমান। বিসিসিসিআই-এর দ্বি-বার্ষিক নির্বাচনটি পরিচালনা করেন প্রশাসক নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এজেডএম আজিজুর রহমান, সহ সভাপতি চায়না গোল্ডভিউ রিসোর্স কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হান চিংচাও ,ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের এমডি চাও চংচং।
    ৯ অক্টোবর বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মো: খোরশেদ আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। এসময় তিনি তার প্রশাসনিক মেয়াদকালে চেম্বারের আয় ও ব্যয়ের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

    এজেডএম আজিজুর চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান। তিনি হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা এর দুইবারের সভাপতি। এছাড়া তিনি ইনভেস্টর সার্ভিস কোং লিমিটেডের চেয়ারম্যান এবং হাইমচরের ঐতিহ্যবাহী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,