শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> রাজনীতি >> সারাদেশ
  • বিএনপি উন্নয়ন করতে জানে না, শুধু লুটপাট আর দুর্নীতি করতে পারে — নূরুল আমিন রুহুল এমপি
  • বিএনপি উন্নয়ন করতে জানে না, শুধু লুটপাট আর দুর্নীতি করতে পারে — নূরুল আমিন রুহুল এমপি

    ধনাগোদা বার্তা.

     

    মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, মানুষের কষ্ট দুঃখ আওয়ামী লীগ উপলব্ধি করেছে। আজকে বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগের জন্য। কিছু বামদল আছে কিছু দক্ষিণপন্থী দল আছে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য যা কিছু করছে আওয়ামী লীগই করছে। তারা ক্ষমতার পেছনে ছুটে ক্ষমতার পদলেহন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে।
    রবিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উপর দিয়ে ঢাকা থেকে মোটরশোভা যাত্রা’সহ বাড়ি ফেরার পথে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
    জাতির পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা পথ চলছি মন্তব্য করে নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগের আদর্শ রয়েছে আর তা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এদেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা সংবিধান দিয়েছেন, কিভাবে দেশ চলবে সেই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার দেখানো পথে জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
    সাংসদ নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর অদ্ভুত শক্তি ছিল সংগঠন গড়ে তোলার। সবসময় সংগঠনের গুরুত্ব দিয়েছেন। এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিছু আওয়ামী লীগ দিয়েছে।
    ১৯৪৮ সালে ছাত্রলীগ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত সংগঠন দেখি সেটি আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় পার্টি জনগণের মধ্য থেকে উঠে আসেনি ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্ট দল। যারা এ নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত।
    নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। তাই জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। বিএনপির একমাত্র লক্ষ্য লুটপাট ও দুর্নীতি। জনগণের কল্যাণে তাদের কোনো লক্ষ্য নেই। বিএনপি উন্নয়ন করতে জানে না, জানে শুধু লুটপাট করতে।
    এসময় মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পেওরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নুরুল আমিন রুহুল এমপি ঢাকা থেকে চাঁদপুরের মতলব উত্তর আসার কথা শোনে হাজারো নেতাকর্মী গালিমখাঁ বাংরাবাজার ব্রীজে মোটরশোভা যাত্রা নিযে জড়ো হয়। ফুলের পাপড়ী ও মালা দিয়ে শুভেচ্ছা জানান।

    ছবিতে: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল হাত নেতে নেতাকর্মী ও স্থানীয়দের শুভেচ্ছা জানান।

    আরও পড়ুন

    পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী
    জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
    এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন
    গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির
    চট্টগ্রামে গোপন বৈঠকের প্রস্তুতিকালে পটিয়ার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম আটক
    মুফতি আমির হামজার হলফনামায় ১৪ অসংগতি, তদন্তের আবেদন
    জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান
    গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির