শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর
  • বীর মুক্তিযোদ্ধা মুকবুল মাস্টার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • বীর মুক্তিযোদ্ধা মুকবুল মাস্টার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    বিজয়ের মাসের পূর্বে পৃ‌থিবী থেকে চিরবিদায় নিলেন চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকবুল আহমেদ (মুকু) মাস্টার।

    সোমবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর।
    তিনি স্ত্রী দুই ছেলে ৩ মেয়ে, জামাতা ভাই বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    দুপুর ১২ টায় দক্ষিণ বাখরপুর কবিরাজ বাড়ি আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গনে এবং ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দক্ষিণ বাখরপুর বীর মুক্তিযোদ্ধা মরহুম মুকু মাস্টারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এসময় জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা আবৃত কফিনে রাষ্ট্রীয়ভাবে জাতির এই বীর সন্তানকে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান সদর উপজেলা ভূমি কর্মকর্তা ইমরান হোসেন সজিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া পাটওয়ারী সহ উপজেলা প্রশাসন।শত শত মানুষ জানাজা ও দাফনে অংশ নেন। প্রশাসনের কর্মকর্তারা,আলেম ওলামাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাজায়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
    জানাজার নামাজে ইমামতি করেন হেমায়েত মাস্টার।

    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুকবুল আহমেদ (মুকু) মাস্টার ধার্মিক এবং অনেক ভাল একজন মানুষ ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি বাড়িতে এশার নামাজ পড়েছেন। হঠাৎ তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেন। রাতে মৃত্যুর খবর শুনে চাঁদপুর সদর উপজেলা ও চান্দ্রা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাখরপুরে শোকে মুহ্যমান হয়ে পড়েন।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের