শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলবে এক ইমামের বসতঘর আগুনে পুড়ে ছাই, নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
  • মতলবে এক ইমামের বসতঘর আগুনে পুড়ে ছাই, নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

    ধনাগোদা বার্তা.

    ধনাগোদা বার্তা ডেস্কঃ মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার সংলগ্ন মধ্যম দিঘলদী গ্রামে হাফেজ মোঃ শাহজাহান গাজী নামক এক ইমামের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    গত ৮ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত হাফেজ মোঃ শাহজাহান গাজী জানান। তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব বিষ্ণুপুর রায়ের বাড়ি জামে মসজিদে ইমামতি করেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, হাফেজ মোঃ শাহজাহান গাজীর স্তী ও দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ইমাম ছিলেন পূর্ব বিষ্ণুপুর রায়ের বাড়ি জামে মসজিদে। প্রত্যক্ষদর্শীরা জানান,ওই বাড়ীর জনক এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায় তাদের বসত বসত ঘরের পূর্ব দক্ষিণ পার্শ্বে আগুন জ্বলছে। ডাক-চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মতলব চাঁদপুর থেকে দুইটি ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে । এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত হাফেজ মোঃ শাহজাহান গাজী বলেন, ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ পরনের বস্ত্র ছাড়া সকল সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ওই এলাকার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান জানান, ইমাম সাহেব একটি মসজিদের ইমামতি করে যে বেতন পায় তা দিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বসত ঘরটি করেন। আগুনে সবকিছুই শেষ হয়ে যায়।

    ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,সংবাদ পেয়ে মতলব ও চাঁদপুর থেকে আসা দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রওাত হয়েছে বলে ধারনা তাদের।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের