শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • মতলবে দুর্বৃত্তের হামলায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান নিহত
  • মতলবে দুর্বৃত্তের হামলায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান নিহত

    ধনাগোদা বার্তা.

    বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ( ইন্নালিল্লাহি……… রাজিউন)। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

    সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না। রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানকে এলোপাথারি মারধর করে এবং লাঠি দিয়ে পিটিয়ে পায়ের হাড় ভেঙ্গে দেয়। ওই সময় তাঁর আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

    মরহুমের স্ত্রী পারুল পারভীন (৭৩) বলেন, ওনাকে (জয়নাল আবেদীন প্রধান) এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া আমাদের একমাত্র ছেলে পরিবার নিয়ে প্রবাসে থাকেন।

    হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর হামলাকারীরা ছিলেন বহিরাগত। তবে স্থানীয়দের সহায়তায় এই হামলার ঘটনা ঘটেছে।

    আরও পড়ুন

    চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় এম এ শুক্কুর পাটোয়ারী
    চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দীনকে মতলব উত্তরে গণসংবর্ধনা
    ড. জালাল উদ্দিনকে মন্ত্রিসভায় দেখতে চান ; চাঁদপুর-২ আসনের জনগণের জোরালো দাবি
    মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়নে ধানের শীষের গণজোয়ার ৬ নং ওয়ার্ড
    মতলবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে মোঃ আলমগীর সরকার
    ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আলমগীর সরকার
    মতলব উত্তরে উঠান বৈঠক ও গণসংযোগ
    সরকার ফাউন্ডেশন এর অভিষেক ও মরহুম ফখরুল ইসলাম সরকার স্মরণে আলোচনা ও শীত বস্ত্র বিতরণ